ধুনটে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল ও ককটেল হামলার মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামের শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টায় ধুনট পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর ধুনট সদরপাড়ার মতিউর রহমানের ছেলে ও উপজেলা শ্রমীক লীগের একাংশের সভাপতি হিসেবে পরিচিত। শনিবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০২৫ সালের ১৭ই ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা জয় বাংলা সেøাগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ১৯শে ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২০১২ সালে এক স্কুল শিক্ষককে মারপিটের অভিযোগের দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন