নিসচার প্রতিবেদন

সিলেটে মে মাসে সড়কে ৫১ জনের প্রাণহানি

ফন্ট সাইজ:

চলতি বছরে সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে মে মাসে। মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।

এরমধ্যে ঈদযাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে মে মাসের সড়ক দুর্ঘটনায় এতো প্রাণহানির প্রধান কারণ হিসাবে, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়। শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

মে মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন