হরিণ শিকারে গিয়ে গুলিতে নিহত ১

হরিণ শিকারে গিয়ে গুলিতে নিহত ১

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মো. জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিটের বনাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সর্তা বিটের ভেতরে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে খিরাম বনবিভাগের সর্তা বিট কর্মকর্তা মো. রবিউলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন