বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক ৩

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো- লাবু মিয়া, নীরব মিয়া, স্বাধীন ব্যাপারী। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয়রা ও
ভুক্তভোগী ওই কিশোরী জানায়, ফোনে কথা বলার সময় গত শুক্রবার রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হয়। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে চারজন তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে তিনজনকে আটক করা হয়। সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন