১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা উ. কোরিয়ার

১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা উ. কোরিয়ার

ফন্ট সাইজ:

১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। সঙ্গে পানির নিচে ব্যবহারের জন্য গোপন অস্ত্র উন্নয়ন করবে তারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের আগেই এমন ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রোডং সিনমুন পত্রিকা তার খবরে বলেছে, এসব বিষয়ে নৌবাহিনীর পরীক্ষা তদারক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

তিনি বলেন, ডেস্ট্রয়ার কং কোন এবং আরেকটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ চোই হিওন যত দ্রুত সম্ভব মোতায়েনের নির্দেশ নিয়েছেন নৌবাহিনীকে। তবে এ বিষয়ে আর বিস্তারিত তথ্য দেয়নি ওই পত্রিকা। দক্ষিণ কোরিয়ার ইন্সটিটিউট ফর ন্যশনাল ইউনিফিকেশনের সিনিয়র বিশ্লেষক হং মিন বলেন, উত্তর কোরিয়া এই প্রথমবার একটি ১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনার কথা বলল।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের আগেই নিজের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চাইছেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন- একটি পারমাণবিক যুদ্ধকে এড়াতে নৌ সক্ষমতা অবশ্যই উন্নত করতে হবে পিয়ংইয়ংকে। তিনি জল, স্থল ও আকাশপথে সামরিক সক্ষমতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন