রহস্য ফাঁস করলেন তৃপ্তি

রহস্য ফাঁস করলেন তৃপ্তি

ফন্ট সাইজ:

বসন্তের বাতাস আজীবন একই গতিতে বয় না। প্রেমের প্রথম দিনগুলোর সেই চাতক পাখির মতো আকুলতা, আবেগ আর আনন্দ একটা সময়ের পর থিতু হয়। এক ছাদের তলায় থাকতে থাকতে চেনা মানুষটাকেও কেমন অচেনা মনে হতে শুরু করে। বলিউডের রুপালি পর্দার ‘লাইলা’ তৃপ্তি দিমরিও ঠিক এই কথাই মনে করিয়ে দিলেন। তার মতে, প্রেমের সম্পর্কে বন্ধুত্বের বাঁধন থাকা ভীষণ জরুরি।

কারণ একটা সময় পর ভালোবাসার সেই তীব্র রঙ একটু হলেও ফিকে হয়ে আসতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্ক টিকে থাকার আসল রহস্য ফাঁস করেছেন ‘ধড়ক-২’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি। তিনি মনে করেন, প্রেম ক্ষণস্থায়ী হতে পারে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্ব চিরকাল থেকে যায়। জীবন তো আর সোজা লাইনে চলে না। তার চড়াই-উতরাই সামলাতে গেলে পাশে একজন ভালো বন্ধু দরকার।

আরও পড়ুন:
আপ্লুত শবনম

শুধু ভালো সময়ে হাত ধরে চলা নয়, খারাপ সময়েও সমানভাবে পাশে থাকাটাই আসল পরীক্ষা। তৃপ্তির আফসোস, আজকের দিনে এমন মনের মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। একই সুরে সুর মিলিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। তৃপ্তির সঙ্গেই একটি ওটিটি ছবিতে দেখা যাবে তাকে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন