অপূর্ব-ইয়াশের ‘হেডলাইন’

অপূর্ব-ইয়াশের ‘হেডলাইন’

ফন্ট সাইজ:

গতকাল সকালে হইচই বাংলাদেশের সকল সামাজিক মাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাক টাক্সিডো আর বো-টাই পরিহিত জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে। তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা। কোনো এক গোপন সত্য উদ্‌ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। এই দুইজন যেন পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন।

যা ইঙ্গিত দেয়, তারা কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশ করছেন। চারপাশের পুরনো খবরের কাগজের উপস্থিতি সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করেছে।

আরও পড়ুন:
আপ্লুত শবনম

পুরো পোস্টার জুড়ে থাকা গাঢ় রঙ ও রহস্যময় দৃষ্টি এক ধরনের কৌতূহল তৈরি করে। আসলে কোন খবর বা কোন হেডলাইনের পেছনে তারা ছুটছে, তা জানা যাবে ২৫শে জুন। সিরিজে অপূর্ব-ইয়াশের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরলসহ অনেককে। সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, নানা অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকম গল্প দেখে আমরা বড় হয়েছি

বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের- আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা। আগামী ২৫শে জুন সিরিজটি বিশ্বব্যাপী মুক্তি পাবে হইচই-তে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন