পর্যটকদের নিরাপত্তায় ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট ব্যবহারের নির্দেশ

পর্যটকদের নিরাপত্তায় ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট ব্যবহারের নির্দেশ

ফন্ট সাইজ:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভোলাগঞ্জ দশনম্বর নৌকা ঘাট ব্যবহার করতে হবে বলে জানিয়েছে ইজারাদার ।
বৃহস্পতিবার স্থানীয় সাদা পাথর রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় উপজেলা প্রশাসন কালাইরাগ দিয়ে সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করতে ও কালাইরাগ হয়ে বাংলাদেশ ভারত সীমান্তের মধ্য দিয়ে ঝুকিপূর্ণভাবে সাদা পাথরে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয় ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারার শর্ত মেনে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঘাট পরিচালনা করা হচ্ছে। সার্বিক এই কার্যক্রম সম্পর্কে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন ওয়াকিবহাল রয়েছেন। সংবাদ সম্মেলনে নৌকা ঘাট পরিচালনায় এই সুষ্ঠু ব্যবস্থাপনাকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়াচ্ছে। ফলে পর্যটক ও সর্বসাধারণের মধ্যে একটি নেতিবাচক বার্তা যাচ্ছে। ফলে বিষয়টি সম্পর্কে একটি পরিস্কার ধারণা দেয়ার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। বেড়াতে এসে জীবনের নিরাপত্তার স্বার্থে বিকল্প কোনো পথে যাওয়ার চেষ্টা না করে প্রশাসন নির্দেশিত রাস্তা দিয়ে ভোলাগঞ্জ দশ নম্বর নৌকাঘাট হয়ে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশের জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানানো হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন