মন্ত্রিপরিষদের বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অর্জন কূটনৈতিক সক্ষমতার দৃষ্টান্ত

ফন্ট সাইজ:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত বলেও বৈঠকে বলা হয়।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠকে এসব কথা বলা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে সভায় বলা হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন