ঢাকার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দিল্লি: জয়সওয়াল

ঢাকার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দিল্লি: জয়সওয়াল

ফন্ট সাইজ:

ঢাকার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের উপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছে।

ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গত ডিসেম্বরে ঢাকায় ভারতীয় আধিপত্যবাদবিরোধী তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ভিসা কার্যক্রমও শিথিল হয়ে যায়। তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর সে বরফ গলতে শুরু করেছে। ইতিমধ্যেই দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন ভারতীয়দের জন্য ভিসা সেবা চালু করেছে। বিশ্লেষকরা মনে করেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথেই হাঁটছে।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর বিড়লা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান জয়সওয়াল। ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।

Abdul Matin Sikder

৩ মাস আগে

সম্পর্ক ভালো করতে চাইলে দেশের সকল এলাকা থেকে তোমাদের "র" এর গোপন বাহিনী সরাও, ফেসবুক ইউটিওব টিকটক সহ সকল অনলাইন অফলাইন থেকে তোমাদের নিয়ন্ত্রন হটাও, মিথ্যা গুজব সৃষ্টি করোনা, সীমান্তে বাড়াবাড়ি চিরতরে বন্ধ করো, নদির পানির হিস্যা বুঝিয়ে দাও। এদেশের জনগনকে এবং সরকারকে সম্মান করো, বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রনে চলতে দাও কোন গোপন বাধা তৈরী করোনা। হাসিনার মতো আবার কোন স্বৈরাচার সৃষ্টি করে তার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে নিয়ন্ত্রন অথবা সরকার দখল করে লুটপাট কিংবা দেশ দখলের চিন্তাও কখনো করোনা। তা করলে তোমরা তোমাদের ভুমি হারাবে, অপরের জন্য কুয়ো তৈরী করলে সেই কুয়োতে তোমরা নিজেরাই পরে যাবে।

Nasir Tarafder

৩ মাস আগে

The people of bd knows India much better now, after 55 years. India always ended up with selfishness and mean mindless and arrogant attitude. So very careful about Indian hegemony.

MD Raihan R

৩ মাস আগে

ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের এত পিরিতের দরকার নাই। আমাদের দেশের স্বার্থে যতটুকু দরকার ততটুকু থাকলে যথেষ্ট এর বেশি দরকার নেই।

মন্তব্য করুন