ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁন

ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁন

ফন্ট সাইজ:

ভারতের ইউপিআইর (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন। বৃহস্পতিবার ভারতের এআই সামিটে বক্তব্য দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেন, ভারত এমন জিনিস তৈরি করেছে যেটা অন্য কোনো দেশ তৈরি করতে পারেনি। এই বিষয়টি তুলে ধরতে মুম্বইয়ের রাস্তার ধারে থাকা ঠেলাওয়ালার উদাহরণ তুলে ধরেন ম্যাক্রোঁন। ইউপি আইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেন কীভাবে ভারতের কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে, সেই বিষয়ে আলোকপাত করেন প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁন বলেন, ১০ বছর আগে মুম্বইয়ের রাস্তার পাশে থাকা এক ঠেলাওয়ালা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারতেন না। তার কোনো নথি ছিল না, সুযোগ ছিল না। তবে আজ সেই একই ঠেলাওয়ালা ফোনের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থায় টাকা নেন। এটা কোনো প্রযুক্তির কাহিনী নয়, এটা একটা সভ্যতার কাহিনী বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ১.৪ বিলিয়ন মানুষের জন্য একটা ডিজিটাল পরিচয় এমন একটা লেনদেন ব্যবস্থা যার মাধ্যমে প্রতি মাসে ২০ বিলিয়ন লেনদেন হয়। এমন একটা স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে, যেখানে ৫০০ মিলিয়ন ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করা হয়েছে।

ম্যাক্রোঁন বলেন, গোটা বিশ্বকে ভুল প্রমাণিত করেছে ভারত। তার কথায়, ১০ বছর আগে গোটা বিশ্ব বলেছিল, ১.৪ বিলিয়ন মানুষকে ডিজিটাল অর্থনীতির অধীনে নিয়ে আসা সম্ভব নয়। তবে ভারত তাদের ভুল প্রমাণিত করেছে। আর আজ অনেকে বলছে, শুধুমাত্র বড় খেলোয়াড়রাই (দেশ) এই খেলা খেলতে পারেন। ভারত এবং ফ্রান্স ইউরোপীয় পার্টনারদের সঙ্গে অন্য নীতিতে বিশ্বাস করি। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ তারাই গড়ে তুলবে যারা উদ্ভাবন এবং দায়িত্ব এবং প্রযুক্তির সাথে মানবতার সমন্বয় ঘটাবে। ভারত ও ফ্রান্স এই ভবিষ্যৎ এআই গঠনে সহায়তা করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন