চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

ফন্ট সাইজ:

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে লুনার নিউ ইয়ার উদযাপনের সময় একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। চলতি উৎসব মৌসুমে আতশবাজি-সংক্রান্ত এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।

বুধবার বিকেলে শিয়াংইয়াং শহরের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণটি ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের পরপরই জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সরকারি কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে পাঁচ শিশু ও সাতজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। মৃতদের মধ্যে দোকানের মালিক এবং ছুটির উদযাপনের জন্য আতশবাজি কিনতে আসা ক্রেতারাও ছিলেন। অনেকে উৎসব উপলক্ষে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে অন্য এলাকা থেকে এসেছিলেন।

চীনে লুনার নিউ ইয়ার উদযাপনে আতশবাজি ফোটানো একটি দীর্ঘদিনের ঐতিহ্য। সমৃদ্ধি বরণ ও অশুভ শক্তি দূর করার প্রতীক হিসেবে পরিবারগুলো এ সময় আতশবাজি ব্যবহার করে থাকে। তবে ব্যাপক ব্যবহারের কারণে প্রতিবছরই নিরাপত্তা-সংক্রান্ত দুর্ঘটনা ঘটছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন