হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা ইরানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথ সাময়িকভাবে বন্ধের ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে তা বাস্তবে পুরোপুরি কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী প্রণালির দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং নিরাপত্তা ও সামুদ্রিক স্বার্থে কয়েক ঘণ্টার জন্য নৌ চলাচল বন্ধ রাখা হবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনও কখনও এমন চড় খেতে পারে, যার পর আর দাঁড়িয়ে উঠতে পারে না।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে হুমকি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে তেহরানের এই পদক্ষেপকে বিরল শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও এমন সামরিক মহড়া পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

শাহীন

৩ মাস আগে

আম্রিকা যেভাবে লাফালাফি করছে হরমুজ প্রনালী বন্ধ করবে এটাই স্বাভাবিক ব্যাপার!

ডাক্তার কে এম শহীদ

৩ মাস আগে

ঈমানদার মুসলিমরা সিংহের মতো বাঁচে কুকুরের মত নয়।

মন্তব্য করুন