সাতক্ষীরার গুচ্ছগ্রামে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গুচ্ছগ্রামে জিন্নাহ (৪৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত জিন্নাহ গোবরদাড়ি গ্রামের মোহর আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করতেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার রক্তাক্ত মরদেহ পার্শ¦বর্তী দাউদ মাস্টারের পুকুরপাড়ে ফেলে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন