গুঁড়িয়ে দেয়ার হুমকির পরেই আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা

গুঁড়িয়ে দেয়ার হুমকির পরেই আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবারও (৮ মে) হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরব আমিরাতে ইরানের হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করেছে।

এ ছাড়া ইরানের হামলায় আরব আমিরাতে এখন পর্যন্ত আহত হয়েছে ২৩০ জন। আহতদের মধ্যে মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপিনো, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, তুরস্ক, নেপালসহ আরও অনেক দেশের নাগরিক রয়েছেন।

দেশটির মন্ত্রণালয় আরও জানায়, সশস্ত্র বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একজন মরক্কোর বেসামরিক নাগরিকসহ মোট শহীদের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

এ ছাড়া ইরানের হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন, ভারত ও মিশরের নাগরিক রয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও নিশ্চিত করে জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো হুমকির জবাব দিতে ও দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

এর আগে ইরানের পক্ষ থেকে আরব আমিরাতকে গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ার বার্তা দেয়া হয়। এরপরেই দেশটিতে হামলার ঘটনার ঘটলো। এর আগেও যুদ্ধবিরতি সত্ত্বেও গত সপ্তাহে টানা দুইদিন আরব আমিরাতে ইরান হামলা চালিয়েছে।

জামশেদ পাটোয়ারী

১ মাস আগে

আমিরাতের সেই বাহিনি কি আছে। আমুদ প্রিয় আরবরা প্রকৃত সেনা প্রশিক্ষণ কখনো পায়নি।

লিমা

১ মাস আগে

আরব আমিরাতের দম্ভ ভেঙে দিন

মন্তব্য করুন