চরকিতে আজ মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’। এতে বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি একজন অটোরিকশাচালক। তার ব্যক্তিত্বে আছে ভিন্ন একটা আবেদন। অন্যদিকে, উমা চরিত্রে অভিনয় করেছেন বন্নি হাসান। তিনি একজন আত্মপ্রত্যয়ী ঔপন্যাসিক।
‘পথের প্যাঁচাল’-এ দুই শ্রেণির দুই মানুষের অনুভূতি ও সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে সম্পর্কের এক মানবিক রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন:
আপ্লুত শবনম
