ইরানি ড্রোন ভূপাতিত ও রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানি ড্রোন ভূপাতিত ও রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। শুক্রবার হামলার কথা জানানো হয়। এ খবর দিয়েছে এএফপি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, হরমুজের দিকে ড্রোনগুলো ছোড়া হয়েছিল। পরে গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল ইরানের ছোড়া ড্রোনগুলো। তাই পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন