রাজনাথ সিং আসছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হবে আজ

রাজনাথ সিং আসছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হবে আজ

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা সম্ভবত আজ ঠিক হবে। ইতিমধ্যেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গেছে, পরিষদীয় দলের বৈঠক হবে আজ। সেই বৈঠক তদারকি করতে মঙ্গলবার রাজনাথ সিং কলকাতায় আসছেন। তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে নেতা নির্বাচনের পর সরকার গঠনের জন্য লোকভবনে (রাজভবন) যাবেন তারা।
তার আগে আলোচনা চলছে সর্বত্র- কে হবেন মুখ্যমন্ত্রী।

বিজেপির এই বিরাট জয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্য সবচেয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির এই বড় জয়ের অন্যতম কারিগর তিনি। রাজ্যে আজ যে ধর্মীয় মেরুকরণ, প্রতিষ্ঠান বিরোধিতা এসব তৈরির নেপথ্যে তিনি। তাছাড়া তিনি নিজে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতেছেন। হারিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শুভেন্দু অধিকারীর সম্ভাবনার ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নপত্র দাখিলের সময় সঙ্গে থেকে বার্তা দিয়েছিলেন। এরপর প্রচার পর্বে তিনি জানিয়েছিলেন, বিজেপির মুখ্যমন্ত্রী হবেন বাংলা মিডিয়ামে পড়া বাংলারই মানুষ। আর সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে দেয়া পুরো পৃষ্ঠার বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি জাতীয় সভাপতি নিতিন নবীন ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পাশে আর একজনেরই ছবি দেখা গেছে- তিনি হলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই ইঙ্গিতটা স্পষ্ট। অবশ্য মিডিয়াতে আরো দুই তিনটি নাম নিয়ে আলোচনা চলছে। তাদের অন্যতম রাজ্যসভার সদস্য ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং আসানসোল থেকে নির্বাচিত অগ্নিমিত্রা পাল।

Zakiul Islam

২ মাস আগে

এরা আসছে জঙ্গলের শাসন কায়েম করার জন্য।

মন্তব্য করুন