শুভেন্দুর দাবি অনুপ্রবেশ কড়া হাতে আটকানো হবে

শুভেন্দুর দাবি অনুপ্রবেশ কড়া হাতে আটকানো হবে

ফন্ট সাইজ:

বিজেপি ক্ষমতায় আসার পর কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করতে ব্যর্থ হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। তাই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী বাছাই করা হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য শুভেন্দুর উপরই আস্থাশীল। অমিত শাহ নিজেও বলেছেন, পশ্চিমবঙ্গে এমন একজনকে মুখ্যমন্ত্রী করা হবে যিনি বাংলা মিডিয়ামে পড়েছেন এবং বাংলারই মানুষ। ইঙ্গিত স্পষ্ট হলেও দলীয় সিদ্ধান্তের উপর সবটা নির্ভর করবে।

শুভেন্দু সোমবার দাবি করেন, রাজ্যের হিন্দুরা একজোট হয়েই ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিভাজন নীতির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে তৈরি হয়েছিল বিজেপি। তাই বিভাজনের রাজনীতি যা তৃণমূল এতকাল চালিয়ে এসেছে, এবার তার অবসান হবে।

হিন্দুত্ববাদী পথে হেঁটে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের জন্য কী করবেন, এমন প্রশ্ন শুনে শুভেন্দু বলেন, অনুপ্রবেশকারীদের কড়া হাতে আটকানো হবে। তিনি বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা এই নির্বাচন লড়েছি এবং জয়ের পথে এগিয়ে চলেছি।

কেন্দ্রে ও রাজ্যে বিজেপি শাসন থাকার ফলে ‘ডবল ইঞ্জিন সরকার’ রাজ্যে উন্নয়নের কান্ডারি হবে বলে শুভেন্দু আশ্বাস দিয়েছেন।

Faiz Ahmed

২ মাস আগে

আরে শুভেন্দু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে তুই কলকাতায় থাকতে পারছিস, মনে রাখিস তুই শীঘ্রই কলকতা ছাড়তে হবে। কারন তুই রোহিঙ্গা।

মন্তব্য করুন