টালিউডের সকলে চলচ্চিত্র বিমার আওতায় এলেন

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যু সেটের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলো সামনে এনেছে। এরই পরিপ্রেক্ষিতে টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের সংশ্লিষ্টরা নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করায় বাংলা সিরিয়াল ও চলচ্চিত্রের তারকারা এখন থেকে বিমাভুক্ত প্রযোজনা সংস্থার অধীনে কাজ করবেন।

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি যৌথ সভাটি ডাকা হয়েছিল সেটের সুরক্ষা ব্যবস্থা মূল্যায়ন এবং একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের জন্য। ইআইএমপিএ-র সভাপতি পিয়া সেনগুপ্ত এবং চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, প্রযোজক রানা সরকার ও প্রদীপ নন্দী বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রীকান্ত মোহতা ভার্চুয়ালি যোগ দেন। এছাড়া বৈঠকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ও বিদীপ্তা চক্রবর্তী।

বৈঠক শেষে রাণা সরকার বলেন, চলচ্চিত্র বীমার পাশাপাশি আমরা সেটে দুর্ঘটনা প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। শীঘ্রই একটি লিখিত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৯শে মার্চ ওড়িশার তালসারির একটি অসমতল সৈকতে ‘ভোলে বাবা পর করেগা’ টিভি সিরিয়ালের শুটিং চলাকালে এক নারী সহ-অভিনেত্রী একটি গর্তে পিছলে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়েই রাহুলের মৃত্যু হয়। তার লাশের ময়নাতদন্তে জানা গেছে যে, তার ফুসফুসে প্রচুর পরিমাণে বালি এবং লবণাক্ত জল ঢুকে গিয়েছিল। সহ-অভিনেত্রীকে দ্রুত উদ্ধার করা হলেও, রাহুলকে উদ্ধার করতে সময় লেগেছিল। রাহুলের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছিল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পিয়া সেনগুপ্ত বলেন, রাহুলের মৃত্যু সেটের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলো সামনে এনেছে। তিনি বলেন, একসাথে কাজ করতে গিয়ে আমরা হয়তো কিছু ক্ষেত্রে কিছুটা অসংগঠিত হয়ে পড়েছিলাম। রাহুল আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের আরও সুশৃঙ্খল হতে হবে।

আচরণবিধি চালু করা এবং শুটিংয়ের সময় মদ্যপান ও ধূমপান নিয়ন্ত্রণের মতো শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিদিপ্তা বলেন, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এবং শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন