শান্তি পর্ষদের সদস্য দেশগুলো বৃহস্পতিবারের বৈঠকে গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডে স্থানীয় পুলিশ গড়ার জন্য জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনে হাজারো কর্মী দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।
আগামী বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক হবে ডনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অব পিসে। রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
গাজায় ইসরাইল ও ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে এই পর্ষদ গঠনের বিষয়টি অনুমোদন করেছিল।
শান্তি পর্ষদ থেকে গাজার জন্য ৫০০ কোটি ডলারের সহায়তা প্রতিশ্রুতি আসবে: ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৯ঃ০৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
