বাতিঘরে জাইমা রহমান, কোন লেখকের বই কিনলেন?

বাতিঘরে জাইমা রহমান, কোন লেখকের বই কিনলেন?

ফন্ট সাইজ:

রাজধানীর বাংলামোটরে চেইন বুকশপ বাতিঘরে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার বেলা ১২টার দিকে তিনি বাতিঘরে আসেন। পরে আধা ঘণ্টা সময় ঘুরে অনেকগুলো বই কেনেন।
এ বিষয়ে বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ বলেন, তিনি অন্য সব সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। দুপুর ১২টার দিকে আসেন তিনি।

প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন। জাইমা বাতিঘর থেকে যে বই কিনেছেন, তার মধ্যে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বইও রয়েছে।
এছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন জাইমা রহমান।

মোঃ ইকবাল মিয়া

১ মাস আগে

মা দাদা দাদীর মত অনেক বর হতে হবে বাপের মূখ উজ্জ্বল কর ভবিষ্যৎ কান্ডারি তুমি জিয়া পরিবারের এবং দেশের সম্পদ তুমি

আনিস উল হক

১ মাস আগে

আমাদের মহান মুক্তিযুদ্ধ , বাংলাভাষী মানুষ ও এই ভূখণ্ডের ইতিহাস নিয়ে ইউপিএল , বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হতে ইংরেজি ভাষায় প্রকাশিত অনেক ব‌ই আছে। বাঙালি যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন ও করছেন তাঁদের এই ব‌ইগুলো পড়া দরকার। কারণ আমারা যে দেশেই থাকি না কেন বা যে ধর্মবিশ্বাসেই নিজের পরিচিতি দেইনা কেন নিজের নৃতাত্ত্বিক গঠন ও গড়নটা তো আর পাল্টাতে পারব না এবং তার সুলুক সন্ধান, তত্ত্ব তালাশ করলেই পাওয়া যাবে আমি সেই 'বাঙালি'ই। তাই নিজের শেকড়টা নিজের চেনাজানা দরকার নয় কি?

মন্তব্য করুন