মাঠেই সাবেক নাইজেরিয়ান তারকার মৃত্যু

মাঠেই সাবেক নাইজেরিয়ান তারকার মৃত্যু

ফন্ট সাইজ:

ফুটবল মাঠের চিরচেনা উল্লাস মুহূর্তেই রূপ নিলো বিষাদে। নাইজেরিয়ার কাদুনা শহরে একটি প্রীতি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

শুক্রবার ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন এনেরামো। দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) নিশ্চিত করেছে যে, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ই ছিল তার অকাল মৃত্যুর কারণ। এনএফএফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এ মুহূর্তে আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

জাতীয় দলের হয়ে ১০ ম্যাচে প্রতিনিধিত্ব করা এনেরামো তিউনিসিয়ার ক্লাব এসপারেন্সের হয়ে কিংবদন্তি তুল্য ছিলেন। সেখানে তার শারীরিক শক্তি ও গোল করার ক্ষমতার জন্য ভক্তরা তাকে ‘দ্য ট্যাঙ্ক’ উপাধিতে ভূষিত করে। তিউনিসিয়ায় সফল ক্লাব ক্যারিয়ার থাকা সত্ত্বেও এবং দেশটির নাগরিকত্ব নেয়ার সম্ভাবনা থাকলেও তিনি নাইজেরিয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নেন। ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে তিউনিসিয়ার বিপক্ষে তার গুরুত্বপূর্ণ গোলটি নাইজেরিয়াকে মূল আসরের পথে এগিয়ে নেয়। যদিও দক্ষিণ আফ্রিকার আসরটিতে তার খেলা হয়নি। ক্লাব ক্যারিয়ারে তুরস্কের জায়ান্ট বেসিকতাস ও সিভাসপোরের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি।

এনেরামোর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলে। এ ঘটনায় শোক প্রকাশ করেছে বেসিকতাসসহ তার সাবেক ক্লাবগুলো।

সৈয়দ নজরুল হুদা

১ মাস আগে

তার মর্মান্তিক মৃত্যু দুঃখজনক এবং ফুটবল জগতে অপূরনীয় ক্ষতি।

মন্তব্য করুন