স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ‘ইউই কর্নেয়া’ কেনার জন্য দেশটির জাতীয় ক্রীড়া পরিষদের (সিএসডি) চূড়ান্ত অনুমোদন পেয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ক্লাবটি কেনার আনুষ্ঠানিক আবেদন করেছিলেন মেসি। এর মাত্র তিন দিনের মাথায় বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পান তিনি। এই চুক্তির মাধ্যমে করনেয়ার ৮৫.০৫ শতাংশ শেয়ারের মালিক হতে যাচ্ছেন মেসি।
স্পেনের ক্রীড়া আইন অনুযায়ী, আগামী ২৩শে জুলাইয়ের মধ্যে এই মালিকানা হস্তান্তরের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। কর্নেয়া সমর্থকেরা মেসিকে মালিক হিসেবে পেলেও খেলোয়াড় হিসেবে পাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি তিনি যদি ইন্টার মায়ামি ছেড়েও দেন, তবুও নিজের ক্লাবে খেলতে পারবেন না।
স্পেনের অ্যান্টি পিকে আইন অনুযায়ী, কোনো সক্রিয় অ্যাথলেট যে প্রতিযোগিতায় অংশ নেন, সেই প্রতিযোগিতার কোনো ক্লাবে তার প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিক স্বার্থ থাকতে পারবে না। মূলত ক্রীড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই স্প্যানিশ ক্রীড়া নীতিমালায় এই নিয়মটি কঠোরভাবে কার্যকর করা হয়েছে। এর আগে জেরার্ড পিকে এবং আন্দ্রে ইনিয়েস্তাদের মতো তারকারাও স্পেনের বিভিন্ন ক্লাবের মালিকানা কিনেছেন। তবে মেসির এই বিনিয়োগ কর্নেয়ার মতো ছোট ক্লাবকে বিশ্বমঞ্চে নতুন করে পরিচিতি দেবে বলে।
