থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য- প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার বিকালে তাদের সঙ্গে মন্ত্রী এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাথ প্রদান করেন।
