ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলের ড্রয়ের পর আজ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ৩-২ গোলে। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেয়েদের এটিই প্রথম জয়।
আট দলের এই টুর্নামেন্টের সেরা চার দল আগামী সেপ্টেম্বরেজাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে খেলবে। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ‘এ’ গ্রুপে সবার উপরে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। তৃতীয় ম্যাচে আগামী রোববার হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
