বিশ্ব জুড়ে চলমান যুদ্ধ, সাম্রাজ্যবাদী আধিপত্য এবং গণহত্যার বিরুদ্ধে সুরের মাধ্যমে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এক বিশেষ কনসার্ট।
‘নো ওয়ার নো এম্পায়ার’ শিরোনামের যুদ্ধ ও আধিপত্যবিরোধী কনসার্টটি আজ বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হবে। কনসার্টে গান ও পারফরম্যান্সের মাধ্যমে সংহতি জানাবেন দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড।
