যুদ্ধবিরোধী সুরে কাঁপছে নেটদুনিয়া। সিরীয় বংশোদ্ভূত শিল্পী সিবা আলখিয়ামি এবং জার্মান প্রযোজক ফেলিক্স স্পিট্টা’র যৌথ সংগীত ‘দোনানা’ প্রকাশের দুই বছর পর নতুন করে আলোচনায় এসেছে গানটি। ইরান-আমেরিকার যুদ্ধের প্রেক্ষাপটে গানটি যেন নতুন অর্থ ও তীব্রতা নিয়ে ফিরে এসেছে।
‘দোনানা’র আরবি অর্থ আমাদের পৃথিবী। সাম্প্রতিক যুদ্ধাবস্থায় গানটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গানটিতে সিবা আলখিয়ামির কণ্ঠে উঠে এসেছে যুদ্ধ, শোষণ ও নিপীড়িত মানুষের গল্প।
