নিষেধাজ্ঞা শিথিল হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতায় প্রস্তুত ইরান

নিষেধাজ্ঞা শিথিল হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতায় প্রস্তুত ইরান

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আলোচনা করতে রাজি হলে তেহরানও পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতায় প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, চুক্তি করতে চায় কি না, এটা প্রমাণ করার দায়িত্ব এখন আমেরিকার।

অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বারবার দাবি করেছেন, আলোচনা এগোতে না পারার জন্য ইরানই দায়ী। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তি চান, তবে ইরানের সঙ্গে সমঝোতা করা খুব কঠিন।

ট্রাম্প আগেই সতর্ক করে দিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে চুক্তি না হলে সামরিক হামলার পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে।

চলতি মাসের শুরুতে উপসাগরীয় দেশ ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তাখত-রাভানচি জানান, দ্বিতীয় দফা বৈঠক মঙ্গলবার জেনেভায় হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আলোচনা কমবেশি ইতিবাচক পথে এগিয়েছে, তবে চূড়ান্ত মূল্যায়নের সময় এখনো আসেনি। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলেছেন। ইরান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সীমিত করার প্রস্তাব দিয়েছে, যা সমঝোতার ইঙ্গিত বলে দাবি তেহরানের।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন