পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার বিপুল কর্মযজ্ঞ দেখে অবাক বিদেশি প্রতিনিধিরা

পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার বিপুল কর্মযজ্ঞ দেখে অবাক বিদেশি প্রতিনিধিরা

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের ভোট দেখতে এসেছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ভোট পরিচালনার ক্ষেত্রে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী ও পুলিশের উপস্থিতি এবং প্রশাসনিক কর্মকর্তা থেকে সরকারি কর্মীদের অংশগ্রহণ দেখে রীতিমতো অবাক হয়েছেন তারা।
ভারতে ভোটকে সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব বলা হয়। ভোট উৎসব পর্যবেক্ষণে এবার বিদেশ থেকে এসেছেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলে রয়েছেন নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া— এই ছয়টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ মিলিয়ে মোট ১৩ জন প্রতিনিধি।

ভোট উৎসবের আমেজ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গোটা প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন তারা। সেখিনে প্রশাসনিক কর্তা ও ভোটকর্মীদের অভিজ্ঞতা শোনেন । জেলার নির্বাচনী কর্মকর্তারা ভোট পরিচালনার পূঙ্খানুপুঙ্খ প্রতিনিধিদের কাছে তুলে ধরেন। ভোট পরিচালনার ক্ষেত্রে এতো বিপুল পরিমাণ পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা থেকে সরকারি কর্মীদের অংশগ্রহণ দেখে রীতিমতো অবাক হয়ে যান তারা। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি বিদেশিরা।

বৃহস্পতিবার প্রতিনিধিরা সরাসরি বিভিন্ন পোলিং স্টেশনে গিয়ে ভোটদানের প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং বলেন, “পশ্চিমবঙ্গ তার গণতন্ত্রের উৎসবের জন্য বিশ্বখ্যাত। এই রাজ্যে নির্বাচনও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে চলেছে। এই উৎসবের মেজাজ এবং ভারতীয় নির্বাচন ব্যবস্থার বিশাল কর্মযজ্ঞ প্রত্যক্ষ করতেই বিদেশের প্রতিনিধিরা এখানে এসেছেন।”  জানা গেছে , বিদেশি প্রতিনিধিরা মিডিয়া মনিটরিং সেন্টার এবং ওয়েবকাস্টিং মনিটরিং সেন্টারও পরিদর্শন করেন। এবার নির্বাচনে ১০০ শতাংশ বুথে কীভাবে ওয়েবকাস্টিং-এর মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, তা ছিল তাদের পর্যবেক্ষণের অন্যতম মূল আকর্ষণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন