কামরাঙ্গীরচরে শ্রমিক হোস্টেলের টয়লেটের ভেতর থেকে গলাকাটা লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি শ্রমিক হোস্টেলের টয়লেটের ভেতর থেকে গলাকাটা অবস্থায় মো. ইয়াকুব আলী (২৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে লাশ উদ্ধার করা হয়।

মৃত ইয়াকুব আলী একটি কোম্পানির শ্রমিক ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওই কোম্পানির অ্যাসিট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানান, আমরা রাতে খবর পেয়ে কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানিনা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন