এক অতিরিক্ত আইজিসহ পুলিশের ২৩ কর্মকর্তার রদবদল

ফন্ট সাইজ:

পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ৭ জন ডিআইজি, ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি), টাঙ্গাইল পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডি’র ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়াউদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত এবং এএফএম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪ জনকে সিলেট মহানগর পুলিশে বদলি করা হয়েছে। তারা হলেন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআই’র পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং এপিবিএন’র পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। এদিকে পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার এলিজা শারমীনকে এপিবিএন-এ, রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখার এসপি, পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানরগর পুলিশে, কিশোরগঞ্জের পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেনকে পিবিআই’র পুলিশ সুপার, ঢাকা মহানরগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং এপিবিএন’র পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপ-কমিশনারের (ডিসি) অভ্যন্তরীণ বদলি হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলি করা হয়েছে। তাদের মধ্যে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয়-নিরাপত্তা বিভাগের ডিসি, এইচআরডি বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের ডিসি এবং ট্রাফিক এডমিন বিভাগের ডিসি মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন