বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

ফন্ট সাইজ:

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ধারা অব্যহত রাখতে পারলো না বাংলাদেশ নারী দল। রাজশাহীতে আজ ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরলো লঙ্কান মেয়েরা। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুদল।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রান তাড়ায় ৩৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন হারশিতা সামারউইক্রামা। অধিনায়ক চামারি আতাপাত্তু ও হানসিমা করুনারত্নের ব্যাট থেকে আসে ৪০ করে রান। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট উইকেট নেন নাহিদা আক্তার।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে ৪৫ রান যোগ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুলতানা। ব্যক্তিগত ২৫ রানে ফেরেন শারমিন। সর্বোচ্চ ৫৮ রান আসে জ্যোতির ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চামারি আতাপাত্তু। ২টি করে উইকেট নেন মালকি মাদারা, নিমাশা মিপাগে ও ইনোকা রানউইরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন