ওমান থেকে ২৭ কিলোমিটার উত্তরে একটি কন্টেইনার জাহাজে গুলি চালিয়েছে ইরানি রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি)। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
তাসনিম জানায়, ইরানের সামরিক বাহিনী সতর্ক বার্তা বারবার এড়িয়ে যাওয়ায় একটি কন্টেইনার জাহাজে সামুদ্রিক আইন প্রয়োগ করেছে। এ খবর এলো যখন বৃটিশ সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, তারা একটি কন্টেইনার জাহাজের আক্রমণের রিপোর্ট পেয়েছে।
আরও পড়ুন:
ইরানি শহরে ‘রহস্যময়’ বিস্ফোরণ
জাহাজের মাস্টার তাদের জানিয়েছেন, আইআরজিসির একটি গানবোট তাদের নিকটে এসে গুলি চালাতে শুরু করে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোন অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি এবং কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
