প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মঙ্গলবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে ১৩ বছর বয়সী এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রামাল্লার কাছে আল-মুঘাইয়ির গ্রামে বসতি স্থাপনকারীদের গুলিবর্ষণে ১৩ ও ৩২ বছর বয়সী দু’জন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনার বিষয়ে জানতে চাইলেইসরাইল ডিফেন্স ফোর্সেস জানায়, তারা ঘটনা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, পশ্চিম তীর ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে।
