নরসিংদীর মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৯ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ কমিটি অনুমোদন করা হয়। কমিটির সভাপতি পদে চালাকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের মনোহরদী প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান মনোনীত হয়েছেন।
এছাড়া অন্যরা হলেন-সহসভাপতি পদে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাস্টার এবং মতিউর রহমান। সদস্য পদে রয়েছেন শিক্ষক মো. মোসাদ্দেকুর রহমান খান, নাসরিন সুলতানা, রাবেয়া খাতুন, সৈয়দা সালেহা কাঞ্চি এবং মনোহরদী মডেল মসজিদের ইমাম মোহাম্মদ যুবায়ের। পুনর্গঠিত কমিটির সভাপতি মোস্তফা হোসেন বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। দুদকের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করবো। সাধারণ সম্পাদক ইসমাইল খান, তরুণ সমাজকে সততার চর্চায় উদ্বুদ্ধ করে মনোহরদীতে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মডেল উপজেলায় রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।
