যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ‘টোটালি ব্লক’ করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ইরান প্রণালিটি খুলতে চাইছে। কিন্তু তারা মুখ রক্ষার জন্য তা খুলতে পারছে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না। ইরান এটা খুলতে চায়। কারণ তাহলে তারা প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করতে পারবে। তারা প্রণালিটি আটকে রেখেছে, কারণ আমি তা পুরোপুরি আটকে দিয়েছি। তাই তারা তাদের মুখ রক্ষা করতে চাইছে। কিছু মানুষ চার দিন আগে এসে আমাকে জানিয়েছে যে, ইরান এখনি হরমুজ প্রণালি খুলতে চাইছে। কিন্তু আমরা যদি তা করি তাহলে আমরা কখনোই ইরানের সঙ্গে চুক্তি করতে পারবো না’ বলে মন্তব্য করেন ট্রাম্প।
হরমুজ ‘টোটালি ব্লকেড’ দাবি ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ১০ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
