ঈদে মাল্টিপ্লেক্সে সাফল্যের পর ‘দম’ মুক্তি পেয়েছিল দেশের বাইরে। সেখানেও দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। এবার সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। আগামী ২৪শে এপ্রিল থেকে দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে এসভিএফ আলফা আই ও চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, দর্শকদের আগ্রহ ও প্রতীক্ষা বিবেচনায় নিয়েই এবার বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশের অর্ধশতাধিক হলে ‘দম’
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
