পাকিস্তানকে পুরো সমর্থন জানালো চীন

পাকিস্তানকে পুরো সমর্থন জানালো চীন

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি চুক্তি সম্পন্ন করতে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি পুরো সমর্থন জানিয়েছে চীন। ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই সমর্থন ব্যক্ত করা হয়েছে। খবর বিবিসির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পাকিস্তানি মন্ত্রণালয় আরও জানায়, এই অঞ্চলের টেকসই শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলোচনার জন্য তাদের একই টেবিলে আনতে ইসলামাবাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন জাইডং।
তবে ইরান ও মার্কিন কর্মকর্তাদের দ্বিতীয় দফার আলোচনা ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি।
ইরান সর্বশেষ জানায়, তাদের এখন পর্যন্ত আলোচনা ঘিরে কোনো পরিকল্পনা নেই। এ ছাড়া তারা পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠায়নি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এবারও ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আবদুল ওয়াদুদ ভূইয়া

১ মাস আগে

দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে 3য় কাউকে বিবাদ মিটানোর জন্য উদ্যোগী হতে হয়, সেই হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করতে হয়।বাস্তবে এই ধরনের ভূমিকা পালন করতে হলে একটু প্রভাব খাটাতে হয় এই ক্ষেত্রে ত্যাদোড় আমেরিকার বিরুদ্ধে কিছু করা না গেলে একপক্ষ এর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে দুতিয়ালি নিরপেক্ষ তা হারায়।

Emdadul

১ মাস আগে

Thanks to Pakistan.Pakistan always try to solve any kinds of problem in the world .l wish Pakistan for their activities.

Engr. Mostafa Kamal

১ মাস আগে

ভালো খবর ।

মন্তব্য করুন