গাজায় ইসরাইলের হামলায় ৩ জন নিহত হয়েছেন। খান ইউনূসের নিকট এ হামলা চালায় দখলদার বাহিনী। নিহতদের মধ্যে সদ্য বিবাহিত একজনও ছিলেন। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গাজার উত্তর সৈকত অঞ্চলে ইসরাইলের হামলায় এক নারী নিহত হন। এ নিয়ে যুদ্ধবিরতি চলাকালে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৭৫০ জন।
সূত্র: আল জাজিরা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ মাস আগে
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
