অ্যাপেল সিইও টিম কুকের উত্তরসূরি কে এই টার্নাস?

অ্যাপেল সিইও টিম কুকের উত্তরসূরি কে এই টার্নাস?

ফন্ট সাইজ:

বিশ্বখ্যাত অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের নতুন উত্তরসূরি হিসেবে নিয়োগ পেয়েছেন জন টার্নাস। ২০১১ সাল থেকে এই দায়িত্বে ছিলেন টিম কুক। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন দীর্ঘদিনের হার্ডওয়্যার প্রধান জন টার্নাস। সোমবার তাকে নতুন সিইও হিসেবে ঘোষণা করা হয়। জন টার্নাস ২০০১ সালে অ্যাপলে যোগদান করেন। তিনি অ্যাপলের ম্যাকবুক, অ্যাইপড সহ নতুন নতুন উদ্যোগকে উন্মোচনে সফলতার দেখান। তার নাম ঘোষণা করা হলেও এখনি তিনি দায়িত্বে আসছেন না।

আগামী সেপ্টেম্বরে শুরু হবে তার দায়িত্ব। নিভৃতচারী টার্নাসকে গত বছর থেকেই অ্যাপেলের বিভিন্ন সংবাদ সম্মোলনে দেখা যাচ্ছিলো। টিম কুকের মতো তিনিও ৫০ বছর বয়সে সিইও হলেন। অ্যাপেল এক বিবৃতিতে জানায়, দায়িত্ব থেকে সরে যাওয়ার পর টিম কুক কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চিফ হার্ডওয়্যার অফিসার পদে টার্নাসের স্থলভিত্তিক হবেন জনি সরুজি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন