ইরান আলোচনা না করলে নজিরবিহীন সমস্যার মুখে পড়বে: ট্রাম্প

ইরান আলোচনা না করলে নজিরবিহীন সমস্যার মুখে পড়বে: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসবে। না হলে তারা এমন সমস্যার মুখে পড়বে, যা তারা আগে কখনো দেখেনি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি রেডিও অনুষ্ঠান দ্য জন ফ্রেডেরিক শো’তে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ট্রাম্প বলেন, তারা আলোচনা করবে, আর যদি না করে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে, যা তারা জীবনে কখনো দেখেনি। তিনি আশা প্রকাশ করেন, ইরান একটি ন্যায্য চুক্তি করবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সেই প্রক্রিয়ায় ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকবে না। তার ভাষায়, তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এমনকি সেটি পাওয়ার কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। এটা পৃথিবীর ধ্বংস ডেকে আনতে পারে, আর আমরা তা হতে দেব না। ট্রাম্প আরও বলেন, ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প ছিল না। আমাদের কোনো বিকল্প ছিল না। আমাদের এটা (যুদ্ধ) করতেই হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন