সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

ফন্ট সাইজ:

ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে খবরটি গতকাল রাতে প্রকাশ করা হয়। তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুর এক সপ্তাহ আগে তাকে প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। নাদিয়ার দুই মেয়ে সিলিয়া এবং শানা চ্যাসম্যান ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শুক্রবার নাদিয়া ফারেস আমাদের ছেড়ে চলে গেছেন। ফ্রান্স একজন কিংবদন্তি শিল্পীকে হারালো।

সবার কাছে অভিনেত্রী হলেও তিনি ছিলেন আমাদের মা। মায়ের মৃত্যুতে অভিনেত্রীর মেয়ে সিলিয়া এক আবেগঘন পোস্টে লিখেছেন, এই শোক আমি কখনও কাটিয়ে উঠতে পারব না। মা, তোমাকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে। তুমিই আমাকে সবচেয়ে ভালো বুঝতে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন