পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের গ্রেপ্তারি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা হবে জানিয়ে মমতা বলেছেন, কমিশনের উপরমহল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে। এই আবহে তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে গেছে তৃণমূল কংগ্রেস।
দলীয় কর্মীদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের প্রায় ৮০০ জন কর্মীকে নজরে রেখেছে কমিশন। তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা রাজ্যের শাসকদলের।
৮০০ দলীয় কর্মীকে নির্বাচন কমিশনের গ্রেপ্তারের আশঙ্কায় আদালতে তৃণমূল কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ১২ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
