বিনামূল্যে কোনো দেশ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে না বলে সতর্ক করেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেন, বিনামূল্যে হরমুজ প্রণালির নিরাপত্তা পাওয়া যাবে না। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরেফ বলেন, এক্ষেত্রে কোনটি বেছে নেবেন সেটা আপনার পছন্দের বিষয়। হয় সবার জন্য উন্মুক্ত তেল বাজার বেছে নিতে হবে। না হয়, সবার জন্যই বড় মাপের ঝুঁকি বেছে নিতে হবে। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ স্থায়ীভাবে বন্ধ করার উপর।
ইরানের সতর্কতা
বিনামূল্যে হরমুজের নিরাপত্তা পাওয়া যাবে না
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ১০ঃ৪৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
