জাহাজ জব্দের প্রতিশোধ নিবে তেহরান

জাহাজ জব্দের প্রতিশোধ নিবে তেহরান

ফন্ট সাইজ:

ওমান উপসাগরে ইরানের জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, তারা এর প্রতিশোধ নেবে। আজ (সোমবার) আলোচনার জন্য মার্কিন আলোচকদের পাকিস্তানে আসার কথা চলছে। তবে ইরান সরাসরি নিশ্চিত করেনি যে তারা কোনো প্রতিনিধিদল পাঠাবে। বরং তারা বলেছে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে চলা অবরোধ তুলে না নিলে তারা কোনো আলোচনায় বসবে না। জব্দকৃত জাহাজে আক্রমণের ভিডিও প্রকাশ করে সেন্টকম জানায়, রোববার ইরানের পতাকাবাহী জাহাজে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার। পরবর্তীতে তারা জাহাজটি জব্দ করে নিয়ে যায়। এ খবর দিয়েছে আনলাইন সিএনএন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনী একটি ইরানি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করেছে।

এতে ইরানের সামরিক বাহিনী পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা এর প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এ ঘটনা ঘটলো যখন পাকিস্তানে দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং শীর্ষ কর্মকর্তারা সোমবার ইরানের সঙ্গে পুনরায় আলোচনার জন্য পাকিস্তান সফর করবেন। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে অভিযুক্ত করেছে। আগামী বুধবার যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। যুদ্ধবিরতির আলোচনা উভয়ের মতানৈক্যে আটকে আছে। এগুলোর মধ্যে অন্যতম হলো ইরানের ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন