যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ফন্ট সাইজ:

ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  তিনি আরও বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ। ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে।
এর আগে হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন