বাংলা নাটকে পারিবারিক আবেগ আর সম্পর্কের গল্প হারিয়ে যাচ্ছে- এমন অভিযোগ দীর্ঘদিনের। সেই ধারণাকে ভেঙে দিয়েছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এই নাটকটি গত বছরের ৫ই নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়ে আসছে। টেলিভিশনের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও মুক্তি পায় প্রতিটি পর্ব, যেখানে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। রাজধানীর উত্তরায় বর্তমানে চলছে নাটকটির শেষ লটের শুটিং। প্রায় সাত মাসের এই যাত্রায় একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় এনেছেন নির্মাতা। এতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব শিল্পীর উপস্থিতিতে নির্মাতা রাজ জানান, শেষ হতে চলেছে দর্শকপ্রিয় এই নাটকটি। এ সময় অভিনেত্রী মনিরা মিঠু বলেন, সব শ্রেণির মানুষের কাছে নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একজন সিএনজিচালক যেমন আমাকে চিনে ফেলেন, তেমনি উচ্চবিত্ত দর্শকরাও প্রশংসা করেন। এটাই আমাদের বড় প্রাপ্তি। অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, নাটকটি শেষ হয়ে যাচ্ছে- এটা ভাবতেই খারাপ লাগছে। এই সেট, এই গল্প আর ফিরে আসবে কিনা জানি না। তবে দর্শকদের খুব মিস করবো। দীর্ঘ সাত মাসের সফল যাত্রা শেষে বিদায়ের পথে ‘এটা আমাদেরই গল্প’। তবে দর্শকের হৃদয়ে এই গল্প থেকে যাবে আরও অনেক দিন।
শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

polash
১ মাস আগেPls don't stop it, pls pls pls ............................continue it