সংগীতশিল্পী জিসান খান শুভ’র ‘বিষের ছুরি’, ‘ভুলিনি তোমায়’, ‘পিরিতের সাম্পান’, ‘মেঘ’, ‘ঘুণপোকা’সহ অনেক গান সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন শ্রোতাদের জন্য নতুন গান ‘নিদয়া’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এর কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। প্রিয় মানুষ হারানোর হাহাকারের এই গানের গল্পে ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে দর্শক দেখতে পাবে জিসান খান শুভ ও নুসরাত জাহান ফাতেমার অনবদ্য রসায়ন। নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেইসঙ্গে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারের গানটিও সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সংগীতের সঙ্গে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি; যা শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২৩শে এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফরমে।
জিসান খান শুভ’র ‘নিদয়া’
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
