প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবং দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি মুম্বইয়ে মহরত অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অ্যাকশন ড্রামাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। এটি পরিচালনা করছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বংশী পৈডিপল্লি। ২০২৭ সালে মুক্তি পাবে সালমান-নয়নতারা জুটির এই প্রথম সিনেমা।
প্রথম একসঙ্গে সালমান-নয়নতারা
বিনোদন ডেস্ক
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
